ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ
সর্বশেষ
চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গু*লি করে হ*ত্যা

চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গু*লি করে হ*ত্যা

নেত্রকোনার দুর্গাপুরের পৌরসভাস্থ তেলুঞ্জিয়া এলাকা চায়ের টং দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে গোয়েন্দা নরজধারী করে তদন্ত করছে দুর্গাপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্ব দিকে একটি চায়ের টং দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সোয়া রাত ৮টার দিকে একটি চায়ের টং দোকানে বসেছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা।
১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম

বদলগাছীতে সার সিন্ডিকেটের সাথে জড়িত খোদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

বদলগাছীতে সার সিন্ডিকেটের সাথে জড়িত খোদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার

সান্তাহারে গাছে যুবকের ঝুলন্ত ম*রদেহ,পরিবারের দাবি ‘পরিকল্পিত হ*ত্যা’

সান্তাহারে গাছে যুবকের ঝুলন্ত ম*রদেহ,পরিবারের দাবি ‘পরিকল্পিত হ*ত্যা’

সিলেট আল্ট্রা ট্রেইল রানে ৭১ কিলোমিটার পাড়ি দিলেন বগুড়ার জাহিদ

সিলেট আল্ট্রা ট্রেইল রানে ৭১ কিলোমিটার পাড়ি দিলেন বগুড়ার জাহিদ

ক্ষেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ক্ষেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সাংবাদিককে আসামি করার ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার,চেয়ারম্যানের প্রতিবাদ

সাংবাদিককে আসামি করার ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার,চেয়ারম্যানের প্রতিবাদ

বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভা যাত্রা

বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভা যাত্রা

নওগাঁয় এসএসসির ফলাফলে শীর্ষে বিয়াম,শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

নওগাঁয় এসএসসির ফলাফলে শীর্ষে বিয়াম,শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

জ্ঞানের উৎস পাঠাগার:আল-রুমানের স্বপ্নে আলোকিত সাত গ্রাম

জ্ঞানের উৎস পাঠাগার:আল-রুমানের স্বপ্নে আলোকিত সাত গ্রাম

নলডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ

নলডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ

চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গু*লি করে হ*ত্যা

চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গু*লি করে হ*ত্যা

গাবতলীতে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

গাবতলীতে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন কলি হাসান

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন কলি হাসান

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:প্রতিমন্ত্রী পুতুল

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:প্রতিমন্ত্রী পুতুল

সাপাহার ক্যামব্রিয়ান স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাপাহার ক্যামব্রিয়ান স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ-নাটোরে হুইপ দুলু

হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ-নাটোরে হুইপ দুলু

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

দীর্ঘ ৭ বছরেও আলোর মুখ দেখেনি কালাই পৌর অডিটোরিয়াম

দীর্ঘ ৭ বছরেও আলোর মুখ দেখেনি কালাই পৌর অডিটোরিয়াম

সারিয়াকান্দীতে জমি নিয়ে বিরোধ,বৃদ্ধা মা'কে মার*ধর

সারিয়াকান্দীতে জমি নিয়ে বিরোধ,বৃদ্ধা মা'কে মার*ধর


নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন কলি হাসান

সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেয়েছেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।অসহায় পরিবারের মধ্যে চারটি সাবমার্সিবল পাম্প ও একটি আধাপাকা টিনশেড ঘর হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈয়িদ মুহাম্মদ। প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিলাদ আহমদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জীবন আহমেদ, ওয়ালী হাসান কলি, সালেহ আহমেদ আবিদ, হাফেজ বজলুর রহমান ও মামুনুর রশিদ সাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমেদ। সার্বিক পরিচালনায় ছিলেন মো. আমিনুর রহমান আল আমিন ও মো. তোফাজ্জেল মিয়া।আয়োজকেরা জানান, সমাজসেবা, মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে কলি হাসানকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কলি হাসান বলেন, এ স্বীকৃতি তাঁর জন্য অনুপ্রেরণার। তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এ সম্মাননা দুর্গাপুরের সাংবাদিক সমাজের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে।অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন কলি হাসান
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ২ জন